ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ কারাগরে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 February, 2022, 2:54 PM

মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ কারাগরে

মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ কারাগরে

ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে রামকৃষ্ণ সাহা নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার দিবাগত রাতে এ ঘটনায় শিশুটির দাদা বাদি হয়ে শ্লীলতাহানীর অভিযোগ এনে বোয়ালমারী থানায় মামলা করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার সকালে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের মুদি ব্যবসায়ী রামকৃষ্ণ সাহার (৬০) দোকানে ময়েনদিয়া এলাকার একটি মহিলা মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী খাবার কিনতে যায়। এ সময় শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে যৌন নিপীড়ন চালায় রাম কৃষ্ণ।

পরে শিশুটি মাদরাসায় ফিরে বিষয়টি মুহতামিম মাওলানা জমির উদ্দিনকে জানায়। তারপর থেকে ঘটনাটি নিয়ে এলাকায় তোড়পাড় শুরু হয়। খবর পেয়ে বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রামকৃষ্ণকে আটক করে। তবে রামকৃষ্ণের আত্মীয় প্রহলাদ সাহা ঘটনা সঠিক নয় বলে জানান।

পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি শুনে দ্রুত বাজারে গিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়ে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করি।   বিষয়টি নিয়ে পুলিশ দেখছে।

গতকাল সোমবার বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, বিষয়টি নিয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা হয়েছে। সোমবার সকালে আসামিকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status