|
দুবাইয়ে ডেপুটি কনসাল জেনারেল হলেন সাহেদুল ইসলাম
নতুন সময় ডেস্ক
|
![]() দুবাইয়ে ডেপুটি কনসাল জেনারেল হলেন সাহেদুল ইসলাম সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। সাহেদুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। সাহেদুল ইসলামকে ডেপুটি কনসাল জেনালেন পদে পদোন্নতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঠাকুরগাঁওবাসী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
