ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সাকিব নয়, আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন বাবর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 1:45 PM

সাকিব নয়, আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন বাবর

সাকিব নয়, আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন বাবর

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২০২১ সালের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেখানে সাকিব আল হাসান, পল স্টার্লিং ও জানেমান মালানকে টপকে বর্ষসেরার স্বীকৃতি অর্জন করলেন বাবর।  

২০২১ সালে বাবর আজম ৬ ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছিলেন ৪০৫ রান।

দুটি শতক ও একটি অর্ধশতকও হাঁকিয়েছিলেন তিনি। এ বছর পাকিস্তানের খেলা দুটি ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাবরের।  

সাকিবও ২০২১ সালটা দারুণ কাটিয়েছিলেন। ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন,। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। পাশাপাশি ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status