ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
করোনা শনাক্তের হার ৫২ শতাংশের বেশি যশোরে
নতুন সময় যশোর প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 12:54 PM

করোনা শনাক্তের হার ৫২ শতাংশের বেশি যশোরে

করোনা শনাক্তের হার ৫২ শতাংশের বেশি যশোরে

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সীমান্ত জেলা যশোরেও সংক্রমণের ঊর্ধ্বমুখী ভাব দেখা গেছে। সোমবার (২৪ জানুয়ারি) জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যশোরে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৩৭টি নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। শনাক্তের হার ৫২ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো তথ্যে জানা যায়, যশোরের ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের, মাগুরার ৪১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও নড়াইলের ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়।

যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এ তথ্য জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status