|
মাদারগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও পুলিশি সেবা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাদারগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও পুলিশি সেবা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পুলিশ নারী হেল্প ডেস্ক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ বিষয়ক। সহযোগিতায় জামালপুর জেলা পুলিশ এবং ইউএনএফপিএ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা ওসি তদন্ত তোফাজ্জল হোসেন, মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আল আমিন। সহকারী শিক্ষিকা ওলিফা আক্তার, বায়তুল জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের,ওয়ার্ড বিএনপি সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঈসমাইল হোসেন,সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম সহ শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ। সঞ্চালনায় এস আই শামসুজ্জামান। এ সময় মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুজ্জোহা, সহকারী শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও শিশু সহ সকলকে সচেতন হওয়া এবং যে কোন আইনগত পরামর্শ বা সহায়তার জন্য মাদারগঞ্জ মডেল থানায় আসার আহবান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
