ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
করোনার পর সুস্থ হয়ে উঠতে সাহায্য করে এই ৩ আসন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 January, 2022, 1:50 PM

করোনার পর সুস্থ হয়ে উঠতে সাহায্য করে এই ৩ আসন

করোনার পর সুস্থ হয়ে উঠতে সাহায্য করে এই ৩ আসন

প্রতিনিয়ত যেমন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তেমনি করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সম্পূর্ণ ভাবে সেরে উঠতে অনেকটা সময় লাগছে।

করোনা নেগেটিভ হওয়ার পর পুরোপুরি সুস্থ হতে সহায়ক হতে পারে যোগাসন। এই তিনটি আসন মেনে চললে দ্রুত সুস্থতা সম্ভব।
চক্রবক্রাসন:

এই আসনের ফলে দেহে রক্ত সঞ্চালনের সঠিক মাত্রা বজায় থাকে। পাশাপাশি, সচল হয় হাত-পা। মেরুদণ্ডের স্নায়ু ভাল রাখতেও এই আসন অনেক কার্যকর।

বদ্ধকোনাসন:

উদর ও দেহের নিম্নাঙ্গের বিভিন্ন পেশীর স্বাস্থ্যরক্ষায় এটি খুবই উপযোগী। যেহেতু করোনাকালে পেটের সমস্যা দেখা দিচ্ছে, তাই এটি দারুণ কাজে আসতে পারে করোনা থেকে সদ্য ওঠা মানুষদের। পাশাপাশি, পায়ের জোর ফিরে পেতেও সহায়তা করবে এই আসন।

অর্ধ কপোতাসন:

শরীরের সামগ্রিক উন্নতির জন্য এটি অত্যন্ত কার্যকর একটি আসন। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা থেকে এন্ডোক্রিন গ্রন্থির ক্ষরণ ঠিক রাখা, একাধিক উপকার রয়েছে এই আসনের।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভাইরাস নির্মূল হয়ে গেলেও দীর্ঘদিন থেকে যেতে পারে ক্লান্তি, গায়ে ব্যথা, মাথা ঝিমঝিম করা কিংবা মানসিক অস্থিরতার মতো বিভিন্ন সমস্যা। নিয়মিত যোগাভ্যাস শ্বাস-প্রশ্বাস প্রণালীকে ভাল রাখতে সাহায্য করে।  রক্ত সঞ্চালন বাড়ায়, দূর করে পেশির ক্লান্তি।

 ফলে নিয়মিত যোগাভ্যাস করলে সহজ হয় করোনা পরবর্তী ধকল থেকে মুক্তির পথ। তবে যারা তুলনামূলকভাবে বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের যোগাভ্যাস শুরুর আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status