ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
অবশেষে কিংবদন্তির মেলায় যাচ্ছেন রফিক ও সুমন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 4:00 PM

অবশেষে কিংবদন্তির মেলায় যাচ্ছেন রফিক ও সুমন

অবশেষে কিংবদন্তির মেলায় যাচ্ছেন রফিক ও সুমন

সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ওমানে শুরু হয়েছে লেজেন্ডস লিগ ক্রিকেট। বাংলাদেশের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও হাবিবুল বাসার শুরুতে ভিসা জটিলতায় যেতে না পারলেও টুর্নামেন্ট শুরুর দুই দিন পর তারার মেলায় যাচ্ছেন তাঁরা।

গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে লেজেন্ডস লিগ ক্রিকেট। টুর্নামেন্ট শুরুর আগের দিন রফিক-সুমনের যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় যেতে পারেননি তাঁরা। অবশেষে ভিসা জটিলতা নিরসনের পর গতকাল তাঁরা ভিসা পেয়েছেন। আজ দুপুরের ফ্লাইটে রওনা দেবেন লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টটিতে অংশ নিতে।

টুর্নামেন্টে অংশ নেওয়া তিন দল ইন্ডিয়া মাহারাজাস, এশিয়ান লায়নস ও ওয়ার্ল্ড জায়ান্টস। সুমন-রফিক খেলবেন এশিয়ান লায়নসে। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্ডিয়া মাহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান লায়নস। এর আগে প্রথম দুই ম্যাচের একটিতে জিতলেও অন্যটিতে হেরেছে তারা। পয়েন্ট তালিকার ভিত্তিতে সেরা দুই দল ২৯ জানুয়ারি ফাইনালে লড়বে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status