ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান সড়কের উদ্বোধন করলেন এমপি এনামুল
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 January, 2022, 4:00 PM

মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান সড়কের উদ্বোধন করলেন এমপি এনামুল

মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান সড়কের উদ্বোধন করলেন এমপি এনামুল

রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান সড়কের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপজেলার মাড়িয়া ইউনিয়নে বলিদারপাড়া ইউজেডআর মদাখালি হাট রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

শনিবার ২২ জানুয়ারি, বেলা সাড়ে ১১ টায় মাড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ বাজারে রাস্তাটির নামফলক উন্মোচন করা হয়েছে। প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি উন্নয়ন করা হচ্ছে। রাজশাহী বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজশাহী।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আসলাম আলী আসকান, রেজাউল হক, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ ফৌজদার প্রমুখ।

রাস্তার উন্নয়ন কাজ শেষ হলে লাঘব হবে জনদূর্ভোগ। সামান্য এই রাস্তার কারনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে লোকজনকে চলাচল করতে হচ্ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status