ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
মুম্বাইয়ে ২০ তলা ভবনে আগুন, নিহত ৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 3:57 PM

মুম্বাইয়ে ২০ তলা ভবনে আগুন, নিহত ৭

মুম্বাইয়ে ২০ তলা ভবনে আগুন, নিহত ৭

ভারতের মুম্বাইয়ে ২০তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে এখনো পর্যন্ত সাতজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের তারদেও এলাকায় গোয়ালিয়া ট্যাংকের গান্ধী হাসপাতালের বিপরীতে সুউচ্চ ভবনটির ১৮তলায় শনিবার সকাল ৭টার দিকে আগুনের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএনআইকে আগুন নিয়ন্ত্রণের খবর জানিয়ে মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বলেছেন, আবাসিক ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দাকে অক্সিজেন সহায়তার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেট কাজ করেছে। আহতদের নিকটবর্তী তিনটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর দগ্ধ পাঁচজন নাইর হাসপাতালে, একজন কস্তুরবা হাসপাতালে এবং আরেক ভুক্তভোগী ভাটিয়া হাসপাতালে মারা যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status