ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
করোনায় আক্রান্ত পূর্ণিমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 1:40 PM

করোনায় আক্রান্ত পূর্ণিমা

করোনায় আক্রান্ত পূর্ণিমা

আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সে বার গণমাধ্যমে বিষয়টি জানাননি। তবে অভিনেত্রীর কাছের অনেক শিল্পী-কলাকুশলীরাই বিষয়টি জানতেন।  এবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন 'মনে মাঝে তুমি' অভিনেত্রী।

আপাতত বাসাতেই বিশ্রামে আছেন পূর্ণিমা । গত সপ্তাহে কিছু উপসর্গ দেখা দিয়েছিল। কভিড টেস্ট করার পর ফল পজিটিভ এসেছে। খবরটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।

জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা ভালো। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি।
সম্প্রতি প্রতিভা অন্বেষণের রিয়ালিটি শো 'টফি স্টার সার্চ'-এর বিচারক হিসেবে কাজ করছিলেন পূর্ণিমা। এখানে তাঁর সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status