ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
আখাউড়ায় দুই নারী পকেটমার আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 6:19 PM

আখাউড়ায় দুই নারী পকেটমার আটক

আখাউড়ায় দুই নারী পকেটমার আটক

আখাউড়ায় দুই নারী পকেটমারকে আটক করেছে জনতা। বুধবার দুপুরে আখাউড়া পৌর শহরের দূর্গাপুর গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এক নারীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালানোর সময় জনগণ ওই দুই নারীকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মাসুক মিয়ার স্ত্রী তাছলিমা (৪০) এবং একই গ্রামের বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী ফুল সুমা (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গেইট এলাকায় বুধবার দুপুরে এক নারীর ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় তিনি চিৎকার করেন। এ সময় স্থানীয় লোকজন ওই দুই নারী পকেটমারকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে পকেটমারের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেন তারা। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আটক দুই নারী পেশাদার পকেটমার। বিভিন্ন সময় হাসপাতাল, বাজার, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন এবং জন গুরুত্বপূর্ণ স্থানে চুরি করেন বলে স্বীকার করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status