ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
জয়পুরহাটে বাল্যবিয়ে দেওয়ায় কাজি গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 6:17 PM

জয়পুরহাটে বাল্যবিয়ে দেওয়ায় কাজি গ্রেফতার

জয়পুরহাটে বাল্যবিয়ে দেওয়ায় কাজি গ্রেফতার

জয়পুরহাট পৌর শহরের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে কাজি আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে পাঁচুরচক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট পৌর শহরের পাঁচুর চক মহল্লার আব্দুর রউফ চঞ্চল ও একই মহল্লার আমিনুল ইসলাম দুলাল।
(ওসি) আলমগীর জাহান জানান, গত বছরের ১২ নভেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে পৌর শহরের টুকুর মোড় মহল্লার মকবুল হোসেনের ছেলে জাহিদ হোসেনের সঙ্গে রেজিস্ট্রি মূলে বিয়ে রেজিস্ট্রি করেন আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল। ঘটনাটির পরের দিন ওই ছাত্রী তার স্কুলের প্রধান শিক্ষককে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার বিষয়টি জানান। পরে প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায়  মামলা করেন। ওই মামলায় কাজী ও তার সহকারীকে গ্রেফতার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status