ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাস্কে আকর্ষণীয় লাগে, বলছে গবেষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 6:21 PM

মাস্কে আকর্ষণীয় লাগে, বলছে গবেষণা

মাস্কে আকর্ষণীয় লাগে, বলছে গবেষণা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান একটি কার্যকর পদ্ধতি। বিশ্বের সব স্বাস্থ্য বিশেষজ্ঞ এ নিয়ে একমত হয়েছেন। যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, মাস্ক শুধু করোনা সংক্রমণ প্রতিরোধ করে তাই নয়, এটি ব্যক্তিত্বকেও সবার কাছে আকর্ষণীয় করে তোলে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, মাস্ক পরলে নারী ও পুরুষ উভয়কেই সুন্দর দেখায়। বিশেষ করে নীল রঙের সার্জিকাল মাস্কে।

বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞান বিভাগের রিডার ও মাস্ক বিশেষজ্ঞ মাইকেল লুইস বলেছেন, করোনাভাইরাস মহামারীর আগেও এমন গবেষণা হয়েছিল। তাতে দেখা যায়, মেডিকেল ফেস মাস্ক চেহারার আকর্ষণ কমিয়ে দেয়। কারণ মাস্ক রোগ-ব্যাধির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় ছিল তখন। কিন্তু এখন পরিস্থিতি পুরোটাই পাল্টে গেছে। করোনার কারণে সবাইকে মাস্ক পরতে হচ্ছে। তাই গবেষণার ফলাফলে কোনো পরিবর্তন এসেছে কী না আমরা তা দেখতে চেয়েছিলাম। এবার ফল পুরোটাই বিপরীত।

আমরা গবেষণায় দেখেছি, মেডিকেল ফেস মাস্ক পরা চেহারা বেশি আকর্ষণীয় মনে হয়। আমরা স্বাস্থ্যকর্মীদের নীল রঙের মাস্কে দেখতে অভ্যস্ত। হয়তো এ কারণেই এমনটা ঘটেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status