ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সেই সুরাইয়া এখন সিআরপিতে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 8:10 PM

সেই সুরাইয়া এখন সিআরপিতে

সেই সুরাইয়া এখন সিআরপিতে

প্রায় সাত বছর আগে মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়া এখন চিকিৎসা নিতে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)।

সোমবার (১৭ জানুয়ারি) শিশুটিকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে সে।

সিআরপি কর্তৃপক্ষ জানায়, সুরাইয়া দাঁড়াতে পারছে না। জন্মের পর থেকেই তার শারীরিক নানা সমস্যা রয়েছে। দুই পায়ের মধ্যে ডান পা বেশি সমস্যা। সে ডান চোখেও দেখতে পায় না। তাই তাকে সিআরপিতে ফিজিওথেরাপী, অকুপেশনাল থেরাপী ও স্পিচ ল্যাংগুয়েজ থেরাপি সেবা দেওয়া হবে।

হাসপাতালের শিশু বিভাগের ফিজিওথেরাপিস্ট মো. নাজমুল হাসান বলেন, সিআরপিতে একটি চিকিৎসা সেবার প্যাকেজের আওতায় সুমাইয়া ভর্তি হয়েছে। যেখানে দুই সপ্তাহ চলবে তার চিকিৎসা সেবা।

এর আগে গত ২ জানুয়ারি সুরাইয়াকে মাগুরা জেলা পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মমিন ভূঁইয়া নামের একজন নিহত হন। গুলিবিদ্ধ হন পথচারী অন্তঃসত্ত্বা নাজমা বেগম। পরদিন গুলির ক্ষত নিয়েই জন্ম হয় সুরাইয়ার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status