ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভাবির সর্বনাশ করে কারাগারে দেবর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 7:48 PM

ভাবির সর্বনাশ করে কারাগারে দেবর

ভাবির সর্বনাশ করে কারাগারে দেবর

লক্ষ্মীপুরের রামগতিতে ভাবিকে ধর্ষণ করার অভিযোগে দেবর সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার চর পোড়াগাছা থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত দেবর মো. সোহেল রানা মৃত জামাল উদ্দিনের ছেলে। ভুক্তভোগীর স্বামীর চাচাতো ভাই।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামী বিদেশে কাজ করেন। দুই সন্তান নিয়ে তিনি নিজ ঘরে বসবাস করেন। গত বছরের ২৫ ডিসেম্বর রাত ১১টার দিকে গৃহবধূর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন মো. সোহেল রানা। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসা করেও কোনো সমাধান হয়নি। পরে গত সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভাবি।

ভুক্তভোগী গৃহবধূ জানান, বিদেশফেরত একই এলাকার মো. সোহেল রানা বেশ কিছুদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলো। বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিতেন। পরে ওই দিন রাতে তাকে ধর্ষণ করেন সোহেল।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি সোহেল রানা প্রকাশ আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status