ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
এক যুবকের বাড়িতে স্ত্রীর দাবিতে দুই নারীর অনশন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 3:20 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 January, 2022, 3:22 PM

এক যুবকের বাড়িতে স্ত্রীর দাবিতে দুই নারীর অনশন!

এক যুবকের বাড়িতে স্ত্রীর দাবিতে দুই নারীর অনশন!

শৈবাল আদিত্য, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জগশ্বর এলাকায় স্ত্রীর দাবি নিয়ে ২ জেলার ২ নারীর অনশন ধর্মঘটের খবর পাওয়া গেছে৷ সোমবার (১৭ জানুয়ারি) স্বামীর বাড়ির সামনে আমরণ অনশনে বসা একজন নারীর বাড়ী বগুড়া, অপরজনের বাড়ী দিনাজপুরে। ২ নারীর অভিযোগে জানা যায়, ভেড়ামারার জগশ্বর এলাকার ইসলাম খাঁ এর ছেলে ও সেলিম খাঁ এর ভাই কাতার প্রবাসী রাজা খাঁর বিয়ে করা স্ত্রী তারা।

বর্তমানে রাজা খাঁ কাতারে অবস্থান করছে, বেশ কিছুদিন যাবৎ রাজা খাঁ এই ২ নারীর সাথে যোগাযোগ বন্ধ করে দিলে বগুড়া ও দিনাজপুর থেকে দুইজন এক হয়ে রবিবার ভেড়ামারায় আসেন। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে মেয়ে দুটি রাজার সাথে তাদের সম্পর্কের বিষয়টি জানিয়েছেন, পরে কোন সমাধান না পেয়ে রাজা খাঁর বাড়ির সামনে অনশনে বসে সারারাত অবস্থান করেছেন স্ত্রীর দাবিতে দুই নারী।

এলাকাবাসি সূত্রে জানা যায়, ১ বছর পূর্বে কাতারে থাকা অবস্থায় রাজা খাঁর স্ত্রী দুই সন্তান রেখে বিষপানে অাত্মহত্যা করেন। পরে কাতারে থাকা অবস্থায় আল্লারদর্গা এলাকার অপর এক নারীকে বিয়ে করেন রাজা খাঁ। এখন নতুন করে বগুড়া ও দিনাজপুর থেকে এসে আরো দুই নারী রাজা খাঁর স্ত্রী দাবি করে আমরণ অনশন করছেন। বিষয়টি নিয়ে রাজা খাঁর পরিবারের সদস্যরা কেউ মুখ খুলতে রাজি হননি৷ এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status