ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সালমান আমাকে এখনও মাঝরাতে ফোন করে কথা বলতে চায়: লারা দত্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 3:18 PM

সালমান আমাকে এখনও মাঝরাতে ফোন করে কথা বলতে চায়: লারা দত্ত

সালমান আমাকে এখনও মাঝরাতে ফোন করে কথা বলতে চায়: লারা দত্ত

মুম্বাই সংবাদমাধ্যমের কাছে সালমান খান সম্পর্কে বিস্ময় প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। দ্রুত প্রশ্ন উত্তর পর্বে লারার কাছে জানতে চাওয়া হয় তাঁর কোন সহকর্মীর দীর্ঘ দিনের অভ্যাসের কোনও বদল হয়নি? লারা সটান জবাব দেন, ‘সালমান খান এখনও আমায় মাঝ রাতে ফোন করে কথা বলতে চায়। আসলে ওই সময়েই সালমান জেগে থাকে তাই ফোন করে।’ লারার এই সোজা জবাব অনুরাগী মহলে সাড়া ফেলে দিয়েছে। লারা আর সালমান কি তবে নিভৃতে আজও সময় কাটান? প্রশ্ন উঠেছে বি টাউনে। যদিও সেই বিষয় লারা কোনও কথা বলেননি।

প্রায় ১৯ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন লারা। ওই সাক্ষাৎকারে তিনি জানান এত দিন ধরে যে ধরনের চরিত্রে কাজ করতে চাইছিলেন, এখন তেমনই কাজ করতে পারছেন তিনি। দ্রুত প্রশ্ন উত্তর পর্বে লারাকে যখন বলা হয় ‘কিং’ শব্দ বলতে তিনি কী বোঝেন? লারা বলেন, ‘অমিতাভ বচ্চন’। অন্য দিকে মডেল দুনিয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘গত ১৮ মাসে মডেল দুনিয়া তো শেষ হয়ে গিয়েছে।’

২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির মাধ্যমে বলিউডে প্রথম পা দেন লারা। এরপর ‘মাস্তি’, ‘নো এন্ট্রি’, ‘ভাগামভাগ’, ‘পার্টনার’, ‘হাউসফুল’-সহ একাধিক বলিউডের হিট ছবিতে অভিনয় করেছেন। লারা দত্তের কেরিয়ারের তিন নম্বর ওটিটি সিরিজ ‘কৌন বনেগা শিখরবতী’। এই সিরিজে তিনি নাসিরউদ্দিন শাহ, রঘুবীর যাদব, সোহা আলি খান-সহ আরও অনেকের সঙ্গে কাজ করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status