গত ৫ জানুয়ারি নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে দুই ছেলে আয়াত, আইযাত এবং এক মেয়ে আনাইযা জন্ম দিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ করা ইয়ান্না। তিনি জানান, ‘প্রথমে জেনেছিলাম যমজ। প্রচুর ব্লিডিং হলে আবার আলট্রাসনোগ্রাম করে জানলাম, পেটে দুজন নয়, আছে তিনজন। ভয় পেয়েছিলাম, খুশিও হয়েছিলাম। এখন মনে হয়, কাকে রেখে কাকে কোলে নেব, তিনজনকে একসঙ্গে নিয়ে ছবি তোলাও কঠিন। তিনজনই ভালো আছে। প্রথম আালো
ইয়ান্না তাঁর চিকিৎসক রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক বেনজীর হকের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে বললেন, এই চিকিৎসকও নারায়ণগঞ্জের মেয়ে। সে সুবাদে নারায়ণগঞ্জেও চিকিৎসা দেন। বেনজীর হক ছিলেন তাঁর তিন নম্বর চিকিৎসক। ইয়ান্না বলেন, ‘এই চিকিৎসকের সঙ্গে কথা বলে ভালো লেগে যায়। তিনি যেভাবে কাউন্সেলিং করে সাহস দেন, তাতে ভয়টা কেটে যায়। অস্ত্রোপচারে সন্তানদের জন্মের চার দিনের মাথায় বাসায় চলে এসেছি। নবজাতকদের বিশেষ পরিচর্যাকেন্দ্রেও নিতে হয়নি।’
বেনজীর হক মুঠোফোনে হাসতে হাসতে বলেন, ‘আগেও আমার হাতে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিনজনের জন্ম হয়েছে। সেবার জানতাম মায়ের পেটে যমজ বাচ্চা আছে, দুজনকে বের করার পর দেখি আরেকজনের হাত বের হয়ে আছে। গত অক্টোবর মাসেও নারায়ণগঞ্জেই আরেক মা তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। ফেব্রুয়ারি মাসে আরেক মা তিন সন্তানের জন্ম দেবেন।