ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নায়িকা শিমুর মৃত্যু নিয়ে গভীর সন্দেহের জট (ভিডিও)
নতুন সময় বিশেষ
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 1:56 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 January, 2022, 8:33 PM

নায়িকা শিমুর মৃত্যু নিয়ে গভীর সন্দেহের জট (ভিডিও)

নায়িকা শিমুর মৃত্যু নিয়ে গভীর সন্দেহের জট (ভিডিও)

চলচ্চিত্রাভিনেত্রী রাইমা ইসলাম শিমুর খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। তার স্বামী নোবেলকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন দাবী করছেন এই হত্যাকাণ্ডের সাথে তার স্বামী জড়িত। মৃতদেহ উদ্ধার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই চিত্রনায়ক জায়েদ খান আকস্মিক সংবাদ সম্মেলন করে দাবী করেছেন এই ঘটনায় "প্রকৃত অপরাধী"কে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন। অথচ শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনও মামলাই হয়নি। তাহলে জায়েদ খান কিভাবে জানলেন প্রকৃত খুনী ধরা পড়েছে?

রহস্য আরো আছে। রাইমা ইসলাম শিমু সর্বশেষ এফডিসিতে যান সম্প্রতি। কিন্তু এফডিসিতে তার অবস্থানের ভিডিও ফুটেজ নাকি মুছে দেয়া হয়েছে। তাহলে প্রশ্ন দাড়াতেই পারে, শিমুর স্বামী কি এফডিসির সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করিয়েছেন? এটা করে থাকলে তাকে এই কাজে কে বা কারা সহায়তা করে? আরো প্রশ্ন দেখা দিচ্ছে, শিমুর স্বামীর পক্ষে কি এফডিসির সিসি ক্যামেরার ফুটেজ মুছে দেয়া সম্ভব? একদমই না! তাহলে এটার পেছনে কার হাত? সে তো নিশ্চয়ই এফডিসিতে প্রভাবশালী কেউ।

কিছুদিন আগে শিল্পী সমিতির সদস্যপদ থেকে বাদ পড়া ১৮৪ জন সদস্য হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারী করলেও জায়েদ খান দাবী করেন ১৮৪ জনের পক্ষে দায়ের হওয়া রিট আবেদনটি নাকি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। উচ্চ আদালতের রায় সম্পর্কে এধরনের মনগড়া কিংবা বানোয়াট প্রচার আদালত অবমাননায় শামিল। একজন অভিনেতা কিভাবে মহামান্য হাইকোর্টের রায় নিয়েও প্রকাশ্যেই মিথ্যাচার করেন? এনিয়ে সংক্ষুব্ধরা কেনো আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন না?

প্রশ্ন আরো আছে। গভীর রাতে নিহত রাইমা ইসলাম শিমুর ভাইকে নিয়ে কোন্ কারণে জায়েদ খান সংবাদ সম্মেলন ডাকলেন? তিনি কি কোনোকিছু আড়াল করার চেষ্টা করছেন? শোনা যায় চলচ্চিত্র পাড়ায় জায়েদ খান খুবই ক্ষমতাধর। তার সাথে পুলিশ প্রশাসনের গভীর সখ্যতা আছে বলেও প্রচার আছে। একজন চিত্রাভিনেতার সাথে আইন প্রয়োগকারী সংস্থার সম্পর্ক থাকতেই পারে। কিন্তু ওই সম্পর্কের বিষয় তো ঢাকঢোল পিটিয়ে প্রচার করার মতো বিষয় নয়।

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে কদিন থেকেই নানা ঘটনা ঘটছে। আলোচিত একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাকরাইল অফিসে কয়েকদিন আগে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবী করা হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই ঘটনায় স্থানীয় থানা এবং পুলিশের সিআইডিতে দায়ের করা অভিযোগে দুই ধরনের তথ্য। তারমানে বিষয়টা খুবই রহস্যজনক। এই ঘটনা নিয়ে ওই প্রযোজনা প্রতিষ্ঠান মানববন্ধন, মিটিং-মিছিল করার পর আবার চুপ মেরে গেলো। এটাও রহস্যজনক। ওই ঘটনাতেও জায়েদ খানের নাম আনে প্রযোজনা প্রতিষ্ঠানটিই। ওরা দাবী করে, হামলাকারীরা নাকি জায়েদ খানকে খুঁজেছে। তারমানে এখানেও রহস্য। এছারাও রাইমা ইসলাম শিমুর গত এক সপ্তাহের মোবাইল কল রেকর্ড পরীক্ষা করলেই বেরিয়ে আসবে অনেক উত্তর।


বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এমনিতেই দারুন নাজুক অবস্থা। আর এই অবস্থার মধ্যেই একের পর এক বিতর্কিত ঘটনার পাশাপাশি সর্বশেষ অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মৃত্যু নিয়ে যেভাবে জল ঘোলা করার অপচেষ্টা চলছে তা খুবই দুঃখজনক। এই হত্যাকাণ্ডের বিষয় অন্যায় প্রভাব খাটিয়ে কেউ যেনো ধামাচাপা দিতে না পারে এবং প্রকৃত অপরাধী যেনো পার না পেয়ে যায় এবিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক্ষুনি কঠোর পদক্ষেপ নিতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status