ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে হাউমাউ করে কাঁদলেন নায়ক রিয়াজ (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 12:42 PM

যে কারণে হাউমাউ করে কাঁদলেন নায়ক রিয়াজ (ভিডিও)

যে কারণে হাউমাউ করে কাঁদলেন নায়ক রিয়াজ (ভিডিও)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে এফডিসিতে।

ঝিমিয়ে পড়া সিনেপাড়া এখন লোকে লোকারণ্য, হইচই চারদিকে।

আর এমন হৈহুল্লোড়ের পরিবেশকে কিছু সময়ের জন্য স্তম্ভিত করে দিল চিত্রনায়ক রিয়াজের কান্না।

সোমবার সন্ধ্যায় নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে অনেকটা হাউমাউ করে কাঁদেন রিয়াজ।

কাঁন্নারত অবস্থায় জনপ্রিয় এ নায়ক বলতে থাকেন— ‘ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সঙ্গে প্রতি অন্যায় হয়েছে।’

এ সময় রিয়াজের পেছনে ভোটাধিকার হারানো প্রায় ৫০ শিল্পী তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

কেন এমন করে কাঁদলেন রিয়াজ? জবাবে এ নায়ক বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনি গান করেছি। এই গানটি যখন বাজছিল, তখন সত্তরোর্ধ্ব একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন। আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সে জন্য কান্না থামাতে পারিনি।’  

 

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে লড়ছে দুটি প্যানেল।  ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান।  কাঞ্চন-নিপুণ প্যানেলের অধীনে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন রিয়াজ।   
 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status