ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সড়কের পাশে পড়েছিল গৃহবধূর মরদেহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 5:37 PM

সড়কের পাশে পড়েছিল গৃহবধূর মরদেহ

সড়কের পাশে পড়েছিল গৃহবধূর মরদেহ

নওগাঁয় সড়কের পাশ থেকে সাথী বানু (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ডাকাতপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত গৃহবধূ বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার যোগীপুকুর গ্রামের শহিদুল হকের মেয়ে। সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে বালাগাড়ী গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার স্বামী-স্ত্রী ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। পরদিন রোববার (১৬ জানুয়ারি) সারাদিন স্ত্রীকে নিয়ে সান্তাহার যোগীপুকুর গ্রামের শ্বশুর বাড়ি ছিলেন আকরাম হোসেন। সন্ধ্যার পর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তারা। এসময় ডাকাতপাড়া এলাকায় পৌঁছলে তাদের পথরোধ করা হয়। একসময় দুর্বৃত্তরা সাথী বানুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। আকরাম হোসেন সেখানে অচেতন হয়ে পড়ে ছিলেন।

আকরাম হোসেনের আত্মীয় মোজাম্মেল বলেন, তার প্রথম স্ত্রী লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। দ্বিতীয় স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মায়ের বাড়ি বোনের বাড়িতে গেলে সেখানে দ্বিতীয় স্ত্রী মারা যায়। তৃতীয় স্ত্রী শুনলাম দুর্বৃত্তরা পথরোধ করে হত্যা করেছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সকালে রাস্তার পাশে সাথী বানুর মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। দুপুরে মরদেহ উদ্ধার থানায় নেওয়া হয়। ওই গৃহবধূর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status