ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভালোবেসে কিয়ারাকে যে নামে ডাকেন সিদ্ধার্থ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 5:39 PM

ভালোবেসে কিয়ারাকে যে নামে ডাকেন সিদ্ধার্থ

ভালোবেসে কিয়ারাকে যে নামে ডাকেন সিদ্ধার্থ

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত বলিউডের ড্যাশিং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি এই অভিনেতা নিজের ৩৭তম জন্মদিন পালন করেছেন।

‘শেরশাহ’ সিনেমার পর থেকেই গুঞ্জন রয়েছে রিলের জুটি সিদ্ধার্থ ও কিয়ারা বাস্তবেও প্রেমে মজেছেন। তাদের একত্রে মুম্বাই বিমানবন্দরেও দেখা গেছে। যদিও দুজনের কেউই প্রেমের গুঞ্জন স্বীকার করেননি।

এদিকে প্রেমিকা কিয়ারা তার ইনস্টগ্রামে একটি সুন্দর ছবি শেয়ার করে সিদ্ধার্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী শেরশাহ সিনেমা থেকে একটি খোলামেলা ক্যান্ডিড ছবি শেয়ার করেছেন। যেখানে কিয়ারা অভিনেতার বুকে শুয়ে আছেন।

অভিনেতা চারপাশ থেকে বাহুডোরে কিয়ারাকে জড়িয়ে রেখেছেন। ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়তম’।

সিদ্ধার্থও শুভেচ্ছাটি পুনরায় শেয়ার করে আলিঙ্গন এবং লাভ ইমোজিসহ লিখেছেন, ‘ধন্যবাদ কি’। তার মানে সিদ্ধার্থ আদর করে কিয়ারাকে ‘কি’ বলে ডাকেন।

শেরশাহ সিনেমার প্রচারণার সময় ই-টাইমসকে কিয়ারা বলেছিলেন, “ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থকে তার ‘ঘনিষ্ঠ’ বন্ধুদের একজন হিসেবে বিবেচনা করেন। আমি মনে করি, একজন বন্ধুর যেমন হওয়া প্রয়োজন। সিদ্ধার্থ ঠিক সেরকম। তার আশেপাশে সবসময় থাকাটা মজাদার।”

কাজের দিক দিয়ে দুই তারকাই ব্যস্ত সময় পার করছেন। সামনে কিয়ারাকে ভুল ভুলাইয়া সিনেমার সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া টু’-এ দেখা যাবে। অন্যদিকে সিদ্ধার্থকে দেখা যাবে রেশমিকা মান্দানার সঙ্গে ‘মিশন মজনু’-তে।

এছাড়া রাকুল প্রীত সিংয়ের সঙ্গে ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় দেখা যাবে সিদ্ধার্থকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status