ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
লকডাউনের সিদ্ধান্ত হয়নি, পর্যবেক্ষণ হচ্ছে পরিস্থিতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 5:33 PM

লকডাউনের সিদ্ধান্ত হয়নি, পর্যবেক্ষণ হচ্ছে পরিস্থিতি

লকডাউনের সিদ্ধান্ত হয়নি, পর্যবেক্ষণ হচ্ছে পরিস্থিতি

দেশে করোনা সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে। ফলে ১১টি বিধিনিষেধ জারি করেছে সরকার। তবে এখনো লকডাউনের কোনো সিদ্ধান্ত হয়নি। পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

সোমবার (১৭ জানুয়ারি) অধিদপ্তরের সম্মেলন কক্ষে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি।

ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, এখন পর্যন্ত লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হয়নি। করোনার অব্যাহত সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তিসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। লকডাউন দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নয়। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারের শীর্ষ নীতিনির্ধারকরা এ সিদ্ধান্ত নেন।

লকডাউন দেওয়া হলে দেশের অর্থনীতির ক্ষতি ও স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয় উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, এর আগে আমরা লকডাউনের ক্ষতি দেখেছি। তাই আমরা নিজেরা যেন লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি না করি সেদিকে সচেতন থাকতে হবে।

এসময় তিনি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বরোপ করেন। বলেন, বর্তমানে করোনা সংক্রমণ বেড়েই চলছে। এক জেলার মানুষ নির্বিঘ্নে আরেক জেলায় যাচ্ছে। ফলে সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status