ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
এবার কঙ্গনাকে অনুসরণ করলেন শ্রাবন্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 January, 2022, 2:33 PM

এবার কঙ্গনাকে অনুসরণ করলেন শ্রাবন্তী

এবার কঙ্গনাকে অনুসরণ করলেন শ্রাবন্তী

একজন বলিউডের ‘কুইন’ আর অন্যজন টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা। দুই অঙ্গনের দুই নায়িকার মধ্যে অনেক মিল। বিতর্ক পিছু ছাড়ে না দুজনেরই। বিতর্কিত মন্তব্যের জন্য হামেশা চর্চায় থাকেন কঙ্গনা রানাওয়াত, অন্যদিকে প্রেম-বিয়ে-বিচ্ছেদসহ ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই শ্রাবন্তীর। তবে কঙ্গনার মতো টালিউড অভিনেত্রী শ্রাবন্তী সমালোচনা গায়ে মাখেন না। নিজের মতো করে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, অনুগামীদের বিনোদন দেওয়ার জন্য। এবার তেমন একটি ভিডিও বানিয়ে ভক্তদের চমকে দিয়েছে অভিনেত্রী শ্রাবন্তী। খবর হিন্দুস্তান টাইমসের

ভিডিওতে দেখা যায়, শ্রাবন্তী কঙ্গনা রানাউত অভিনীত ‘তনু ওয়েডস মনু’ সিনেমার একটি ডায়ালগে ঠোঁট মিলিয়েছেন। কিন্তু তার এক্সপ্রেশন দেখে বোঝার উপায় নেই যে, ডায়ালগ তিনি নিজে বলছেন না; বরং শুধু ঠোঁট মেলাচ্ছেন। অনুগামীরা মুগ্ধ হয়েছে অভিনেত্রীর এই অভিনয় দেখে। সিনেমার ডায়ালগ অনুযায়ী শ্রাবন্তীকে বলতে শোনা গেছে যে, পেসমেকারের মতো তিনিও মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে সক্ষম। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় পর অনুগামীরা জানিয়েছেন, দারুণ অভিনয় করেছেন শ্রাবন্তী। যে কারণে নেটিজেনদের প্রশংসায় ভরে গেছে অভিনেত্রীর কমেন্ট বক্স।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status