ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জে উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে: কাদের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 January, 2022, 2:35 PM
সর্বশেষ আপডেট: Monday, 17 January, 2022, 2:36 PM

নারায়ণগঞ্জে উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে: কাদের

নারায়ণগঞ্জে উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। ষড়যন্ত্র ও অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের বিপর্যয় ঘটেছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে তাঁর বাসভবনে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী ব্রিফিংকালে তিনি একথা বলেন।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়। ইভিএমে ভোট ও নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিলেন তারাও নারায়ণগঞ্জের নির্বাচনকে সেরা নির্বাচন বলে মনে করেন।

ওবায়দুল কাদের বলেন, বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status