ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ওমিক্রন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 2:36 PM

ওমিক্রন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

ওমিক্রন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দিন বেড়েই চলেছে। এই কারণে চিন্তিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা চাইনা ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাক। গত ১৫/২০ দিনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৫% এ বেড়েছে। এর আগে গত বার ডেলটা বেড়ে ২৯/৩০% বেড়েছিল পুরো মাস ব্যাপী। তবে এখন যেভাবে ধাপে ধাপে বাড়ছে ৩০% এ যেতে বেশি সময় লাগবে না বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন। আজ থেকে ৫০ বছরের বেশি বয়সীরা পাবেন টিকার বুস্টার ডোজ। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৭০ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত এক কোটি সাত লাখ শিক্ষার্থীকে টিকা দিয়েছি। এখনও প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। আমাদের টিকার কোনো ঘাটতি হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status