ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
স্তম্ভিত রোহিত শর্মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 6:49 PM

স্তম্ভিত রোহিত শর্মা

স্তম্ভিত রোহিত শর্মা

আকস্মিকভাবে টেস্টের নেতৃত্ব থেকে বিরাট কোহলির সরে দাঁড়ানোর সিদ্ধান্তে স্তম্ভিত হয়েছেন দলটির সাদা বলের অধিনায়ক রোহিত শর্মা। শুধু রোহিতই নন, কোহলির এ সিদ্ধান্তে হতবাক পুরো ক্রিকেট বিশ্বই।

টেস্টের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কোহলিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বন্দনা। রোহিত বন্দনা করেছেন তার সতীর্থের। রোববার (১৬ জানুয়ারি) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রোহিত শর্মা। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘চমকে গেছি! কিন্তু শুভেচ্ছা ভারতীয় অধিনায়ক হিসেবে একটা সফল যাত্রার জন্য।’

শনিবার (১৬ জানুয়ারি) টুইটারে এক পোস্টে ক্রিকেটের অভিজাত ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কোহলি। বিশদ এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সাত বছরের কঠোর পরিশ্রম, দলকে সঠিক পথে চালাতে নিরলস প্রচেষ্টা। আমি এই কাজটা অত্যন্ত সততার সঙ্গে ও কোনো কিছুই বাকি না রেখে করেছি। সবকিছুরই শেষ আছে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য সেই সময়টা এখনই।’

গত বছরের ১৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বভার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিরাট কোহলি। এক টুইটে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত দলের এই ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়বেন বলে ঘোষণা দেন বিরাট কোহলি। টুইটে কোহলি বলেন, ‘আমার চাপের কথা ভেবে দেখলাম, তিন ফরম্যাটে খেলা আবার অধিনায়কত্ব, গত ৪-৫ বছর ধরে আমার জন্য একটু বেশি খাটুনি যাচ্ছে। সব সময়ই আমি দলকে সেরাটা দিয়ে এসেছি, দেওয়ার চেষ্টা করেছি। এখন মনে হচ্ছে আমার একটু বিরতি দরকার। তাই বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টিতে আমি আর ভারতকে নেতৃত্ব দেব না। ব্যাটার হিসেবে দলের সঙ্গে থাকব।’

ভারত অধিনায়ক যোগ করেন, হ্যাঁ, আমি অনেক চিন্তাভাবনা করার পর এই সিদ্ধান্ত নিয়েছি, অনেকের সঙ্গে আলাপ করার পর। রবি ভাইয়ের সঙ্গে কথা বলেছি, রোহিতের সঙ্গে আলাপ হয়েছে। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করব না।’

কোহলির পর ৯ নভেম্বর ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব পান রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার দিনই তাকে অধিনায়ক করে বিসিসিআই। অধিনায়ক হিসেবে বিরাট সবশেষ ম্যাচটি খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডের অধিনায়কত্বও হারান কোহলি। ক্রিকেটের অভিজাত সংস্করণের নেতৃত্বভার এক রকম জোর করেই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এ সম্পর্কে পরে নানা বিতর্কও শুরু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status