ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানের রাস্তায় চানা বিক্রি করে ভাইরাল ক্রিকেটার ওয়াহাব রিয়াজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 11:05 AM

পাকিস্তানের রাস্তায় চানা বিক্রি করে ভাইরাল ক্রিকেটার ওয়াহাব রিয়াজ

পাকিস্তানের রাস্তায় চানা বিক্রি করে ভাইরাল ক্রিকেটার ওয়াহাব রিয়াজ

এক পাকিস্তানি ক্রিকেটার পাকিস্তানের রাস্তায় বিক্রি করছেন চানা। শুনলে মনে হচ্ছে এ আবার কী কাণ্ড। কিন্তু এই ঘটনা সত্যি। পাক পেসার ওয়াহাব রিয়াজ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি দীর্ঘদিন। তবে তার জন্য তিনি চানা বিক্রি করছেন না। বরং নিছক মজা করতেই তিনি একখানা ভিডিও পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা যায় তিনি লাল রংয়ের সোয়েটশার্ট পরে এবং শর্টস পরে রাস্তার পাশে থাকা এক ঠেলাগাড়িতে চানা ভাজছেন। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে ছিল ওই ঠেলার আসল মালিকও। হু হু করে নেটদুনিয়ার ছড়িয়ে পড়ে পাক পেসারের এই ভিডিও।

ভিডিওটির ক্যাপশনে রিয়াজ লেখেন, আপনাদের চানে ওয়ালা চা-চা হাজির। তোমাদের অর্ডার দাও, কী বানাব এবং কতটা বানাব বলে দিও। এরই সঙ্গে রিয়াজ আরও লেখেন, এই বিশেষ ঠেলাগাড়িতে চানা ভেজে সময়টা খুব ভাল কাটল। ছোটবেলার কথা মনে পড়ে গেল। –

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status