ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রেমিকার হাত থেকে বাঁচতে বার্সার বিপক্ষে গোল রিয়াল তারকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 January, 2022, 11:02 AM

প্রেমিকার হাত থেকে বাঁচতে বার্সার বিপক্ষে গোল রিয়াল তারকার

প্রেমিকার হাত থেকে বাঁচতে বার্সার বিপক্ষে গোল রিয়াল তারকার

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপে এল ক্ল্যাসিকোতে জিতল রিয়াল মাদ্রিদ। জমজমাট লড়াইয়ের শেষ দিকে বার্সেলোনা তারকা আনসু ফাতির সমতাসূচক গোলে স্কোর দাঁড়ায় ২-২।

ড্র নিয়েই শেষ হতে যাচ্ছে এবারের এল ক্ল্যাসিকো, এমনটাই ধারণা ছিল সবার। কিন্তু ৯৮তম মিনিটে ফেদে ভালভার্দের গোলে জয় নিয়ে বাড়ি ফেরে রিয়াল মাদ্রিদ।

আর ফেদের এই জয়সূচক গোলের নেপথ্যে রয়েছে দারুণ একটি অদ্ভুত কাহিনী।

ফেদে ভালভার্দে গোল করেছেন তার প্রেমিকার কাছ থেকে বাঁচার জন্য।  প্রেমিকার তৈরি করা খাবারের থেকে বাঁচতে গোল!

প্রেমিকার হাত থেকে বাঁচতে বার্সার বিপক্ষে গোল রিয়াল তারকার

প্রেমিকার হাত থেকে বাঁচতে বার্সার বিপক্ষে গোল রিয়াল তারকার


এমন তথ্য ফাঁস করেছেন ভালভার্দের প্রেমিকা সাংবাদিক মিনা বেনিনো।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে ফেদে ভালভার্দেকে পাঠানো বার্তার স্ক্রিনশট তিনি পোস্ট করেন টুইটে।

সেখানে লেখা রয়েছে, ‘মাঠে নেমে যদি গোল করতে না পার, তাহলে প্রতিদিন আমার হাতের রান্না খেতে হবে। একটু ভেবে দেখো, সেটা কেমন হবে?’ বোঝাই যাচ্ছে মিনার রান্না অখাদ্য মনে হয় প্রেমিক ভালভার্দের কাছে।

রিয়াল মাদ্রিদের এই সেন্ট্রালের প্রেমিকা মিনা ফুটবলের পাড়ভক্ত।  সেটা হওয়াই স্বাভাবিক।  কারণ আর্জেন্টিনার নাগরিক।  তবে ২০১৯ সাল থেকে স্পেনের মাদ্রিদে বসবাস করছেন মিনা। স্বামী রিয়াল মাদ্রিদ তারকা হলেও মিনা নিজ দেশের রিভার প্লেট ক্লাবের সমর্থক।

ফুটবল নিয়ে ভালভার্দের এই প্রেমিকা নানা ধরনের খুনসুটি করে নিজের সোশ্যাল মিডিয়ায়, যা দেখতে মরিয়া ফুটবলপ্রেমীদের অনেকেই।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status