|
পাগলা মসজিদের তহবিলে মোট কত টাকা আছে, জানালেন ডিসি
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাগলা মসজিদের তহবিলে মোট কত টাকা আছে, জানালেন ডিসি শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পাগলা মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার সকাল ৭টায় ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এসময় মসজিদের ১০টি স্থায়ী সিন্দুক ও ৫টি অস্থায়ী ট্যাংক খুলে ১৫ বস্তা টাকা পাওয়া যায়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৭ জুন সর্বশেষ দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। ![]() পাগলা মসজিদের তহবিলে মোট কত টাকা আছে, জানালেন ডিসি এছাড়া সর্বশেষ গত ১২ অক্টোবর সিলগালা খোলার পর গণনা করে প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। জেলা প্রশাসক সোহানা নাসরিন আরও জানান, আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
