|
নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট রেলস্টেশন সংলগ্ন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবি আফজাল হোসাইন মিয়াজীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি শাহ আলম কালাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ময়ূরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি মো. তাজুল ইসলাম, সাবেক সভাপতি কবি মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসার প্রভাষক কবি ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন এবং কবি গিয়াস উদ্দিন ফারুকী। এ সময় কবিতা পাঠে অংশ নেন সংগঠনের সহসভাপতি আজিম উল্যাহ হানিফ, সাধারণ সম্পাদক কবি আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক কবি শাহাদাত হোসেনসহ অন্যান্য কবি ও সাহিত্যপ্রেমীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশন দীর্ঘ ১৭ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় কবি-সাহিত্যিকদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। কবিতা পাঠ, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
