|
সেনবাগে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেনবাগে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাতে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
