ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বালিকাকে হয়রানির অভিযোগে যুবককে নগ্ন করে ঘুরোনা হলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 11:21 AM

বালিকাকে হয়রানির অভিযোগে যুবককে নগ্ন করে ঘুরোনা হলো

বালিকাকে হয়রানির অভিযোগে যুবককে নগ্ন করে ঘুরোনা হলো

কর্নাটকের হাসান জেলায় মহারাজা পার্কে একটি বালিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ব্যস্ত এক জংশনে বেদম প্রহার করা হয়েছে এক ব্যক্তিকে। এরপর উপস্থিত লোকজনের সামনে তাকে নগ্ন করে ঘোরানো হয়েছে। পুলিশ বলেছে, প্রহৃত ওই ব্যক্তি হলো একই রাজ্যে বিজয়পুর জেলার মেঘরাজ। হাসান শহরের একজন নির্মাণ শ্রমিক সে। ঘটনার দিন ওই পার্কের ভিতর অলস সময় কাটাচ্ছিল মেঘরাজ। আকস্মিক স্থানীয়রা দেখতে পান সে একটি মেয়েকে উত্যক্ত করছে। তা দেখে একদল মানুষ তাকে প্রহার করে। তাকে পুলিশের হাতে তুলে দেয়ার পরিবর্তে তারা বেদম প্রহার করে।

এরপর হেমবতী মূর্তির কাছে গোলচক্কর এলাকায় নগ্ন করে প্যারেড করায়। পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তাৎক্ষণিকভাবে মেঘরাজকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ঘটনা তদন্ত করে হাসান শহর পুলিশ মেঘরাজকে প্রহার ও নগ্ন করে প্যারেড করানোর সঙ্গে জড়িত থাকা অজ্ঞাত চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পুলিশ বলেছে, ঘটনাস্থলে উপস্থিত লোকজন অভিযোগ করেছে যে, ওই বালিকা মেঘরাজের বিরুদ্ধে কোনোই অভিযোগ করেনি। যেহেতু তাকে প্রহার করা হয়েছে এবং প্রকাশ্যে নগ্ন করে প্যারেড করানো হয়েছে, তাই মেঘরাজ পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। পুলিশের ভাষ্য, তাই আমরা ভারতীয় দ-বিধির অধীনে চারজনের বিরুদ্ধে এফআইআর নিবন্ধিত করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status