ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পরী ও অনাগত সন্তানকে নিয়ে যে বার্তা দিলেন রাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 11:25 AM

পরী ও অনাগত সন্তানকে নিয়ে যে বার্তা দিলেন রাজ

পরী ও অনাগত সন্তানকে নিয়ে যে বার্তা দিলেন রাজ

ব্যক্তি জীবনে নানা ধরনের কর্মকাণ্ডে আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি ফের আলোচনায় এসেছেন বিয়ে ও সন্তানের মা হওয়ার খবরে। সেই সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন এই নায়িকা।

গত সোমবার  সামাজিক যোগাযোগমাধ্যম ও পরবর্তীতে গণমাধ্যমের কাছে তারা উভয়ই এ খবর নিশ্চিত করেন।

মা হওয়া প্রসঙ্গে ঐদিন পরী বলেন, শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছিলাম।

এদিকে বাবা হওয়ার খবরে পরীর স্বামী শরীফুল রাজ নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন। ছবিসহ পরী ও তাদের অনাগত সন্তানকে নিয়ে সেই বার্তাটি হুবহু পাঠকের জন্য প্রকাশ করা হলো।

রাজ লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন প্রিয় জান! সর্বশক্তিমান আল্লাহ এই সুন্দর সন্তানের মাধ্যমে আমাদের আশীর্বাদ দান করেছেন। পরীকে একজন সাহসী নারী দাবি করে স্বামী রাজ লেখেন, তুমি এমন একজন সাহসী নারী, যিনি একজন চ্যাম্পিয়নের মতো ব্যথা সহ্য করেছ এবং আমি তোমার সাহসের প্রশংসা করি। আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের সন্তানকে এই সুন্দর গ্রহে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।’

তিনি আরো লেখেন, ‘একজন পুরুষের জন্য এর চেয়ে ভালো আনন্দ আর কিছু নেই। সন্তান ও স্ত্রীকে উদ্দেশ্য করে রাজ আরো লিখেন, তোমাদের দুজনকেই জীবনের সেরাটা দেওয়ার জন্য আজ আমি শপথ নিচ্ছি। যদিও আমার একটিমাত্র হৃদয়, কিন্তু এটি এখন দুজনের মধ্যে সমানভাবে বিভক্ত মনে হয়!

আমাদের জীবনে এমন একটি আরাধ্য শিশু আনার জন্য তোমাকে সাধুবাদ! এটি আমার কাছে তোমার দেওয়া সেরা উপহার এবং আমি আজীবন তোমর কাছে কৃতজ্ঞ থাকব! পরীমণি,

তোমার জন্য সবসময়। শুভকামনা। আমার প্রিয় প্রজাপতি, বাবা হতে পেরে গর্বিত এবং তোমাকে নিয়ে গর্বিত। ভেতরে ভেতরে আমার হৃদয় ভালোবাসায় আত্মহারা।

উল্লেখ্য, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’ এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দীন সেলিম নিজেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status