ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
এত সাহসি পদক্ষেপ নিতে কলিজা লাগে, পরীমনিকে নিয়ে ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 7:31 PM

এত সাহসি পদক্ষেপ নিতে কলিজা লাগে, পরীমনিকে নিয়ে ফারিয়া

এত সাহসি পদক্ষেপ নিতে কলিজা লাগে, পরীমনিকে নিয়ে ফারিয়া

মা হতে চলেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তার সন্তানের বাবা নবাগত নায়ক শরিফুল রাজ। গণমাধ্যমকে পরী নিজেই মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই নায়িকার মা হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজের অনেক তারকা। মাতৃত্বের মতো এমন পবিত্র পদক্ষেপ নেওয়ায় তাকে সাধুবাদ দিচ্ছেন সবাই। ক্যারিয়ারের উড়ন্ত সময়ে পরীর মা হওয়ার পদক্ষেপকে সাহসি সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘আমি খালা হচ্ছি, আর সাংবাদিকরা মামা হচ্ছেন; ব্যাপারটা খুবই আনন্দের। পরীমনি ও রাজের জন্য অনেক অনেক শুভকামনা। এতো সাহসী পদক্ষেপের জন্য কলিজা লাগে ভাই। এতো বড় নায়িকা হয়েও ক্যারিয়ারের এই পর্যায়ে মা হওয়ার সিদ্ধান্ত নিতে সবাই পারে না। পরীমনি দেখেই পারল। ভালো থাকুক এই লাভ বার্ডস। ভালোভাবে দুনিয়ায় আসুক তাদের অনাগত সন্তান। অনেক অনেক শুভকামনা রইল।’

পরীমনি সিনেমায় আত্মপ্রকাশ করেছেন ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে’। এ পর্যন্ত প্রায় তিন ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। যেটি মুক্তি পেয়েছে গত বছর। মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘গুণিন’, ‘মুখোশ’, ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ প্রভৃতি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status