ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
সবসময় সঙ্গম করতে চায়, স্বামীর চাহিদায় দিশেহারা স্ত্রী গেলেন আদালতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 7:43 PM

সবসময় সঙ্গম করতে চায়, স্বামীর চাহিদায় দিশেহারা স্ত্রী গেলেন আদালতে

সবসময় সঙ্গম করতে চায়, স্বামীর চাহিদায় দিশেহারা স্ত্রী গেলেন আদালতে

স্বামী বেহেড মাতাল। মদ পেটে পরলেই মাথায় কামদেব ভর করে! তার যৌন চাহিদা অতিমাত্রায় বেড়ে যায়। আর স্বামীর চাহিদা মেটাতে মৃতপ্রায় দশা স্ত্রীর। এই অভিযোগে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন নাইজেরিয়ার (Nigeria Woman) এক মহিলা। অভিযোগ, স্বামী রোজই যৌনতায় লিপ্ত হতে চায়। এর জন্য তাঁকে জোর করা হয়। গত ১৪ বছর ধরে এই অত্যাচার সহ্য করতে করতে তিনি ক্লান্ত। এবার মুক্তি চান।

নাইজেরিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর, মহিলার নাম ওলামাইড লাওয়েল। গত ১৪ বছর ধরে পেশায় ফ্যাশন ডিজাইনার সাহেদ লাওয়ালের সঙ্গে বিবাহিত। দুজনের তিন সন্তানও আছে। গত ৭ জানুয়ারি আদালকে ওলামাইড অভিযোগ করেন, সাহেদ অতিরিক্ত মদ্যপান (Drunk) করেন। বিয়ার পেটে পরলেই তার যৌন চাহিদা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। জোর করে যৌনতায় লিপ্ত হতে চায়। এরকম চলতে থাকলে তিনি মারা যাবেন বলে দাবি করেছেন ওলামাইড। তাই বিবাহ বিচ্ছেদ চেয়েছেন তিনি।


ওলামাইড আরও জানিয়েছেন, স্বামীর হাত থেকে বাঁচতে তিন সন্তানকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকছেন তিনি। সেখানে যাতে সাহেদ না আসে তার জন্য নির্দেশ দিতে আরজি জানিয়েছে আদালতে। একইসঙ্গে ওলামাইডের আরও অভিযোগ, সাহেদ পরিবারের কোনও খরচ-খরচা দেয় না। পরের কাছে হাত পেতে সংসার চালাতে হয় তাঁকে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত সাহেদ। তাঁর কথায়, “এখন আমি মদ্যপান বন্ধ করে দিয়েছি। আমি আমার সন্তানদের দেখাশোনা করতে প্রস্তুত।” এদিকে এ মামলার বিচারক এস.এম. আকন্তায়ো মামলার শুনানি ১ মার্চ পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। দুজনকে শান্তিতে বিষয়টি মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status