ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
টিকা নিতে এসে কান ধরে উঠবস করলো শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 7:21 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 12 January, 2022, 7:41 PM

টিকা নিতে এসে কান ধরে উঠবস করলো শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

টিকা নিতে এসে কান ধরে উঠবস করলো শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

ঢাকার ধামরাইয়ে টিকা নিতে এসে দেয়াল টপকানোর অভিযোগে উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ৫ শিক্ষার্থীকে কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটেছে। কান ধরানোর ঘটনায় পাহাড়ায় থাকা উপজেলা পরিষদের নিরাপত্তা প্রহরী বলছেন, 'ইউএনও ওই শিক্ষার্থীদের ৫০ বার কান ধরানোর নির্দেশ দেন।'

বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ ভবনের ৩ তলার ছাঁদের ওপর জনসম্মুখে এ কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদের নিরাপত্তা প্রহরী মো. হানিফ শেখ ও একজন আনসার সদস্যের সামনে কয়েকজন শিক্ষার্থী কান ধরে উঠবস করছে। তারা ধামরাইয়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী অন্য শিক্ষার্থীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে ধামরাই উপজেলা পরিষদের তৃতীয় তলায় ওই টিকাদান কর্মসূচি শুরু হয়। অতিরিক্ত শিক্ষার্থীর কারণে তাদেরকে দুইটি লাইনে দাঁড় করানো হয়। লাইনটি উপজেলা পরিষদ প্রাঙ্গন ছাড়িয়ে পুকুরপাড় পর্যন্ত চলে যায়। অতিরিক্ত ভিড়ের কারণে কয়েকজন শিক্ষার্থী উপজেলা পরিষদের পেছনের সীমানা দেয়াল টপকে ৩ তলায় উঠতে গেলে নিরাপত্তায় থানা আনসার সদস্যরা তাদের মধ্যে ৫ জনকে আটক করে ভবনের ছাঁদে জনসম্মুখে নিয়ে গিয়ে তাদেরকে কান ধরিয়ে উঠবস করায়। ঘটনাটি বাইরে লাইনে দাঁড়ানো প্রায় সবারই দৃষ্টিগোচর হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শরীফ হোসেন বলেন, 'আমরা বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি কয়েকজন শিক্ষার্থীকে ছাদের ওপর নিয়ে কান ধরিয়ে উঠবস করানো হচ্ছে। সেখানে আনসার ও একজন অফিসার ছিলেন। কেউ কেউ ৩০-৪০ বার আবার কেউ ১০-১৫ বার করে কান ধরে উঠবস করে।

এ বিষয়ে ধামরাই উপজেলা পরিষদের নিরাপত্তা প্রহরী মো. হানিফ শেখ বলেন, গতকাল ৪ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। আজকে সাড়ে ৩ হাজার দেয়ার কথা। সকাল থেকে টিকা দেওয়া শুরু হয়। নিরাপত্তায় পুলিশ ও আনসার আছে ছিলো। বাইরে একেবারে পুকুর পর্যন্ত লাইন গেছে। আজকে লাইন করছে বাইরে।

দেয়াল টপকে উঠার বিষয়ে তিনি বলেন, 'কিছু কিছু পোলাপান আছে এগুলা করবেই, পরে দাবড়ায় দৌড়ায় আনসার দিয়া আর কি কন্ট্রোল করে রাখা হইছে।'

কান ধরানোর বিষয়ে হানিফ শেখ বলেন, 'আমি ওখানে দাঁড়ায় ছিলাম, আনসার কান ধরে উঠবস করাইছে ছাদের উপরে। ওরা একটু অনিয়ম করছিলো। ইউএনও স্যার ৫০ বারের কথা বলে আনসারকে রেখে চলে গেছে। পরে আমি বললাম দুই চার করায় ছেড়ে দেয়ার জন্য। ওরা ওয়াল টপকাইছিলো।'

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, 'আসলে এমন কিছু হয়েছে কি না আমি জানি না। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী সেই ছেলেদের দেখতে পায় তারা মই দিয়ে উপরে উঠেছিলো। পরে তাদের আটক করা হলে, মাফ চাইয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status