ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভেঙে গেছে প্রেম অর্জুন-মালাইকার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 6:35 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 12 January, 2022, 7:16 PM

ভেঙে গেছে প্রেম অর্জুন-মালাইকার!

ভেঙে গেছে প্রেম অর্জুন-মালাইকার!

প্রায় অর্ধযুগ ধরে প্রেম করছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেতা মালাইকা আরোরা। তবে তাদের সম্পর্কটি প্রকাশ্যে এসেছে বছরতিনেক হলো। এখন তারা প্রকাশ্যেই সব স্বীকার করেন। একে-অন্যের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন। থাকেনও একসঙ্গে।

কিন্তু হঠাৎ গুঞ্জন ছড়াল, অর্জুন-মালাইকার সম্পর্ক ভেঙে গেছে। এক সপ্তাহ ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। একসঙ্গে তাদেরকে দেখা যাচ্ছে না। এ থেকেই গুঞ্জনের সূচনা।



দুজনের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমে জানায়, ‌‘প্রায় ছয়দিন পেরিয়েছে মালাইকা বাড়ির বাইরে পা রাখেননি। এক্কেবারে নিভৃতবাসে। শুনছি মালাইকা খুব ভেঙে পড়েছে, এখনই দুনিয়ার মুখোমুখি হতে চায় না সে। তিন দিন আগেই বোন রিয়া কাপুরের বাড়িতে ডিনার ডেটে এসেছিল অর্জুন, মালাইকার বাড়ির খুব কাছে রিয়ার বাড়ি, তবে অর্জুন এখানে আসেনি। এমনটা ঘটেই না।’

তবে কারো কারো মতে, অর্জুন-মালাইকার মধ্যকার এই দূরত্ব করোনাভাইরাসের কারণে। তাদের মধ্যে কেউ একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্যই নিভৃতবাসে রয়েছেন।

নতুন বছর উপলক্ষে কিছুদিন আগেই অর্জুন-মালাইকা ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। একান্তে আনন্দঘন সময় কাটিয়েছেন। কিন্তু দেশে ফেরার পর থেকে সেভাবে তাদেরকে একসঙ্গে দেখা যায়নি।

উল্লেখ্য, অর্জুনের চেয়ে মালাইকা আরোরা বয়সে ১২ বছরের বড়। ১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। তার একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের সংসারের ইতি টানেন অভিনেত্রী। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা। কিন্তু সমস্ত গুঞ্জন, বিতর্ক ছাপিয়ে প্রেমে ডুবে ছিল এ যুগল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status