ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সুনামগঞ্জে স্কুলছাত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ, শিক্ষকের অপসারণ দাবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 6:27 PM

সুনামগঞ্জে স্কুলছাত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ, শিক্ষকের অপসারণ দাবি

সুনামগঞ্জে স্কুলছাত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ, শিক্ষকের অপসারণ দাবি

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ভাইরালের পর অভিযুক্ত শিক্ষকের বিচার ও অপসারণ দাবি করেছেন অভিভাবক ও শিক্ষাথীরা

সুনামগঞ্জে মোবাইল ফোনে নিজ স্কুলের ছাত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ভাইরালের পর অভিযুক্ত শিক্ষকের বিচার ও অপসারণ দাবি করেছেন অভিভাবক ও শিক্ষাথীরা।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানান তারা।  

সম্প্রতি ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে সহকারী প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের আপত্তিকর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপে শিক্ষক কর্তৃক ছাত্রীকে কুপ্রস্তাব করতে শোনা যায়।
ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককের অপসারণ ও বিচার দাবি করেন।

সাবেক ইউপি সদস্য আলী আহমদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহরাব উদ্দিন, অভিভাবক অ্যাডভোকেট আমিরুল হক, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, আবুল বশর, নূরুল আমিন, তোফাজ্জল হক সুমন, হাফিজুর  রহমান বাচ্চু, শাহীন উদ্দিন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status