ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মিশা-জায়েদ প্যানেলে নির্বাচন করছেন যারা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 6:58 PM

মিশা-জায়েদ প্যানেলে নির্বাচন করছেন যারা

মিশা-জায়েদ প্যানেলে নির্বাচন করছেন যারা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল সাজিয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

বুধবার (১২ জানুয়ারি) শেষদিন পুরো প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।


গতবারের মতো এবারও সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

তাদের প্যানেল থেকে সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সহসাধারণ সম্পাদক অভিনেতা সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন ফরহান।

এছাড়া একই প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন- রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

শুক্রবার ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে জায়েদ খান ও মিশা সওদাগর প্যানেল।

এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status