ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কলিন্দ্রেসের কল্যাণে সেমিতে ঢাকা আবাহনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 1:31 PM

কলিন্দ্রেসের কল্যাণে সেমিতে ঢাকা আবাহনী

কলিন্দ্রেসের কল্যাণে সেমিতে ঢাকা আবাহনী

দারুণ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল ঢাকা আবাহনী। কোয়ার্টার ফাইনালে কলিন্দ্রেসের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ সেনাবাহিনীকে ৪-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। দিনের আরেক ম্যাচে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনাল নিশ্চিত করে আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো বিদেশি ফুটবলার নেই। এরপরও তারা ম্যাচের শুরুতে ঢাকা আবাহনীর বিরুদ্ধে ভালোই লড়ছিল। আবাহনীর প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৪৩ মিনিট পর্যন্ত। ড্যানিয়েল কলিন্দ্রেসে আবাহনীর হয়ে গোলের সূচনা করেছেন দুর্দান্তভাবে। স্বাধীনতা কাপের গ্রুপ পর্বে তিনি কোনো গোল পাননি। কোয়ার্টার ফাইনালে ঠিকই জ্বলে উঠলেন রাশিয়া বিশ্বকাপ খেলা এই ফুটবলার। লিড নিয়ে বিরতিতে ড্রেসিংরুমে ফেরে আবাহনী।

দ্বিতীয়ার্ধে আবাহনী সেনাবাহিনীর ওপর চড়াও হয়ে খেলে। ৬৭-৭৬, এই নয় মিনিটের মধ্যে আবাহনী তিন গোল করে। ৬৭ মিনিটে আবাহনীর ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবন। গত মৌসুমে ইনজুরির জন্য এই ফরোয়ার্ড মাঠের বাইরে ছিলেন। বুঝিয়ে দিলেন তিনি ফিরেছেন।

জীবনের গোলের তিন মিনিট পর আবার গোল করেন কলিন্দ্রেস। আবাহনীর তৃতীয় গোলের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় সেনাবাহিনী। ৭৬ মিনিটে ইমন বাবু দলের হয়ে চতুর্থ গোল করলে আবাহনীর বড় জয় সুনিশ্চিত হয়। সেনাবাহিনীর গোলরক্ষক আলমগীর নিশ্চিত কয়েকটি গোল সেভ করেছেন। না হলে ব্যবধান আরও অনেক বেশি হতো। সেনাবাহিনী গ্রুপ পর্বে ঐতিহ্যবাহী মোহামেডানকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল।

এদিকে দিনের আরেক ম্যাচে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব। তবে বিগ বাজেটের সাইফকে নির্ধারিত সময়ে রুখে দেয় স্বাধীনতা সংঘ। দলের কেউই ৯০ মিনিটের মধ্যে গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময় গড়ায়।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে স্কোর সাইফের। বাঁ-দিক থেকে নিহাদ জামান উচ্ছ্বাসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মারাজ। ১০০ মিনিটে স্বাধীনতা সংঘের গোলরক্ষকের অমার্জনীয় ভুলে হয় ব্যবধান দ্বিগুণ।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসায় স্বাধীনতা কাপে খেলার সুযোগ পেয়েছিল স্বাধীনতা সংঘ। এই হারে 'এ' গ্রুপের রানার্সআপ হয়ে সেরা আটে এসে থামল তাদের পথচলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status