ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কক্সবাজারে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 December, 2021, 1:39 PM

কক্সবাজারে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার

কক্সবাজারে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার

রোহিঙ্গা কর্তৃক কক্সবাজারের অপহৃত চার স্কুলশিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে র‌্যাব ও এপিবিএন পুলিশ সদস্যরা। শুক্রবার (১০ ডিসেম্বর) টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এ সময় অপহরণে জড়িত সাতজনকে আটক করা হয়েছে। র‌্যাব, টেকনাফ থানা পুলিশ ও এপিবিএন অপর অপহৃত ছাত্রকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

জানা যায়, ৭ নভেম্বর রোহিঙ্গারা কক্সবাজারের মেরিন ড্রাইভের রামুর খুনিয়া পালং মাঙ্গালাপাড়া এলাকা থেকে তাদের সেন্টমার্টিন্স বেড়াতে নেওয়ার কথা বলে টেকনাফ নিয়ে অপহরণকারীদের হাতে তুলে দেয়। এরপর তারা মুক্তিপণ হিসাবে ২০ লাখ টাকা দাবি করে।

আটক সাতজনের মধ্যে মেরিন ড্রাইভের পেচারদ্বীপ মাঙ্গালাপাড়ার বাতিঘর রিসোর্টের দুই রোহিঙ্গা কর্মচারী জাহাঙ্গীর এবং ইব্রাহীমও রয়েছেন। উদ্ধার হওয়া স্কুলছাত্ররা হচ্ছে- পেচারদ্বীপের মাঙ্গালা পাড়া এলাকার আবদুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার (১৪), একই এলাকার আব্দুস সালামের ছেলে জাহেদুল ইসলাম (১৫) ও ফরিদুল আলমের ছেলে মিজানুর রহমান মামুন (১৪)। একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মিজানুর রহমান নয়নকে (১৪) এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া স্কুলছাত্র মোহাম্মদ কায়সারের বাবা আবদুর রহিম জানান, তার ছেলেকে র‌্যাব সদস্যরা এবং অপর দুজনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১৬ এর সদস্যরা পাহাড় থেকে উদ্ধার  করে।

টেকনাফ থানার ওসি (তদন্ত) আবদুল আলীম জানিয়েছেন, অপহৃত ছাত্র মিজানুর রহমান নয়নকে উদ্ধারের জন্য এখনো পর্যন্ত পাহাড়ে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status