ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দেশে আসাই কাল হলো বেলীর, বাবাও নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 1:42 PM

দেশে আসাই কাল হলো বেলীর, বাবাও নিহত

দেশে আসাই কাল হলো বেলীর, বাবাও নিহত

যুক্তরাষ্ট্র থেকে ৩ ডিসেম্বর দেশে এসেছিলেন বেলী আক্তার (২০)। দেশে এসে নারায়ণগঞ্জের চাষাড়ায় খালার বাসায় উঠেছিলেন তিনি। গতকাল শুক্রবার সোনারগাঁর শম্ভুপুরায় নিজ বাড়িতে তাঁকে নিয়ে যেতে এসেছিলেন বাবা আলতাব হোসেন (৪০)। কিন্তু দেশে আসাই কাল হলো বেলীর। রিকশায় করে বাবার সঙ্গে বাড়ি যাওয়ার পথে চাষাড়ার ডাকবাংলো মোড়ে ট্রাকের ধাক্কায় লাশ হতে হলো দুজনকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা-মেয়ে রিকশায় করে চাষাড়া থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুজনই সড়কে পড়ে যান। এ সময় চালক ট্রাকটি তাঁদের মাথার ওপর তুলে দেন। ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

এদিকে মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, গতকাল দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে চালক কাউসার আহমেদ (২০) নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাহারতা গ্রামের সামাদ আলীর ছেলে। ঘটনায় একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও নইমুদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন (৫০) আহত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status