ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লঞ্চের কেবিনে নারীর লাশ, স্বামীর বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 1:20 PM

লঞ্চের কেবিনে নারীর লাশ, স্বামীর বিরুদ্ধে মামলা

লঞ্চের কেবিনে নারীর লাশ, স্বামীর বিরুদ্ধে মামলা

ব‌রিশা‌লে ল‌ঞ্চের কেবিন থেকে উদ্ধার নারীর পরিচয় মিলেছে। শারমিন নামে ওই নারীকে পারিবারিক কলহের জেরে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ তার পরিবারের। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলাও করেছেন শারমিনের বাবা।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকা‌লে ঢাকা ব‌রিশাল নদীপথে কুয়াকাটা-২ ল‌ঞ্চের কেবি‌ন থে‌কে শার‌মিন আক্তার না‌মে যে নারীর লাশ উদ্ধার করা হয়, তার স্বামী মাসুদ হাওলাদারই হত‌্যা ক‌রে‌ছে ব‌লে অভিযোগ করেছেন স্বজনরা।

সিসিটিভির ফুটেজ দেখে শুক্রবার রাতে তারা শারমিনকে শনাক্ত করেন। পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নিহত শারমিনের বাবা এনায়েত হোসেন।

স্বজনদের অভিযোগ, এক বছর আগে শারমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণ করে মাসুদ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল। পরে ওই মামলা নিষ্পত্তি করে দুই প‌রিবা‌রের সম্ম‌তি‌তে ২০১৯ সা‌লের ১৭ ন‌ভেম্বর তা‌দের বি‌য়ে হয়। তবে বি‌য়ের পর থেকেই শারমিনকে নানাভাবে নির্যাতন করত বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে, হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম।

শার‌মিন গত ১২ বছর ধ‌রে ঢাকার তেজগাঁওয়ে গা‌র্মেন্টসে চাকরি কর‌তেন, এমনকি মাসুদও গার্মেন্টসকর্মী বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status