ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
জুতায় লুকানো ২০ সোনার বার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 December, 2021, 8:21 PM

জুতায় লুকানো ২০ সোনার বার

জুতায় লুকানো ২০ সোনার বার

কুমিল্লার চান্দিনায় ২০টি স্বর্ণের বারসহ মাহমুদুল হক (৪২)  নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। বিশেষ কৌশলে জুতার ভেতরে করে স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।

শুক্রবার উপজেলার রারিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহমুদুল হাসান চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছোটবারকোনা গ্রামের আব্দুল সবুরের ছেলে।

জানা যায়, প্রতিটি বারের ওজন প্রায় ১০ ভরি। সেই হিসাব মতে, ২০টি বারে সোয়া দুই কেজি বা ২০০ ভরি স্বর্ণ পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।

পুলিশ জানায়, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান হোসেনের নেতৃত্বাধীন একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয়। একপর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটির গতিরোধ করার সাথে সাথে বাস থেকে নেমে যায় ওই চোরাকারবারি। পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের জুতার ভেতরে থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানসহ চান্দিনা থানা পুলিশ। পরে ইউএনও’র উপস্থিতিতে কচটেপ মোড়ানো বারগুলো উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, ১০টি করে স্বর্ণের বার কচটেপে মুড়িয়ে বিশেষ কৌশলে দুই পায়ের জুতার ভেতরে করে নিয়ে যাচ্ছিল চোরাকারবারি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাকে আটক করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status