ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
নিজ বিছানায় স্ত্রীর নিথর দেহ, মোবাইলে জানিয়ে পালালেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 December, 2021, 8:22 PM

নিজ বিছানায় স্ত্রীর নিথর দেহ, মোবাইলে জানিয়ে পালালেন স্বামী

নিজ বিছানায় স্ত্রীর নিথর দেহ, মোবাইলে জানিয়ে পালালেন স্বামী

বরগুনার পাথরঘাটায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক। শুক্রবার ভোরে পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জেসমিন সুলতানা একই এলাকার সুলতান খানের মেয়ে। অভিযুক্ত স্বামী আবুল বাশার খানের বাড়ি বরগুনার গর্জনবুনিয়া এলাকায়।

জেসমিনের মা রেনু বেগম জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করত জামাই। নির্যাতন থেকে বাঁচাতে মেয়েকে তার বাবা নিজ বাড়িতে আলাদা ঘর নির্মাণ করে দিয়েছেন। সেখানেই বসবাস করেছিলেন জেসমিন।

তিনি আরো জানান, রাত আড়াইটার দিকে জামাই আবুল বাশার মোবাইলে জানায় জেসমিন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিক জেসমিন সুলতানার ঘরে গিয়ে দেখা যায় তার লাশ বিছানায় পড়ে আছে। ঐ সময় থেকেই জামাই আবুল বাশার ও তার ভগ্নিপতি মোস্তফা কসাই পলাতক।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান,পরিবারের ধারণা- আবুল বাশার নিজেই তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status