ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
অসহায় তরুণীদের টার্গেট করে প্রেম, এরপর ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 December, 2021, 8:04 PM

অসহায় তরুণীদের টার্গেট করে প্রেম, এরপর ধর্ষণ

অসহায় তরুণীদের টার্গেট করে প্রেম, এরপর ধর্ষণ

ময়মনসিংহের এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে আবু তালেব নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আবু তালেব ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউপির বিলখেরুয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

শুক্রবার দুপুরে র‌্যাব-১৪’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়।

মেজর আখের মোহাম্মদ জয় বলেন, গত ১৪ নভেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন গার্মেন্টসকর্মী ধষিত হয়েছেন বলে খবর পাই। এরপরই সেখানে গিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে জানা যায়, দুই থেকে তিন মাস আগে মোবাইল ফোনে আটক আবু তালেবের পরিচয় হয় ভুক্তভোগী তরুণীর। এরই সূত্রধরে গাজীপুর থেকে ভুক্তভোগীকে তার গ্রামের বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে তালেব। এরপর তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে র‌্যাব-১৪ সদস্যরা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে তালেবকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অসহায় তরুণীদের টার্গেট করে তাদের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন এবং পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতেন তিনি। এভাবে বেশ কয়েকজন নারীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন আবু তালেব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status