ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
প্রতারকের সঙ্গে পরকীয়ায় যুক্ত ছিলেন জ্যাকলিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 5:01 PM

প্রতারকের সঙ্গে পরকীয়ায় যুক্ত ছিলেন জ্যাকলিন

প্রতারকের সঙ্গে পরকীয়ায় যুক্ত ছিলেন জ্যাকলিন

ভারতে কয়েক হাজার কোটি টাকার প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের গালে চুমু খাচ্ছেন জ্যাকলিন ফার্নান্দেজ। তেমনই এক ছবি ঘিরে তোলপাড় ইন্টারনেট। বাথরুমের ভেতর আয়নার সামনে আইফোন হাতে দাঁড়িয়ে সুকেশ, এবং তাঁর গালে চুমু খাচ্ছেন ‘কিক’ নায়িকা। দিন কয়েক আগেও সুকেশ আর জ্যাকলিনের একটি ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছিল, সেখানে প্রতারক সুকেশকে জ্যাকলিনের গালে চুমু খেতে দেখা গিয়েছিল।

সুকেশ-জ্যাকলিনের নতুন ছবি ফাঁস হতেই আবার আলোচনায় এলো দুজনের সম্পর্ক। আর্থিক কেলেঙ্কারির এই মামলায় বারবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন জ্যাকলিন। তবে মিডিয়ায় বিবৃতি দিয়ে নায়িকা জানিয়েছিলেন, সুকেশের সঙ্গে তাঁর প্রেম সম্পর্কের খবর ভুয়া যদিও এই ছবি বলছে অন্য কথা!

অভিযুক্ত সুকেশের আইনজীবী অনন্ত মালিক আগেই দাবি করেছেন, জ্যাকলিনের সঙ্গে প্রেম সম্পর্ক ছিল বিবাহিত সুকেশের। যদিও জ্যাকলিনের মুখপাত্র পালটা বিবৃতি দিয়ে জানান, ‘তদন্তকারীদের সঙ্গে সবরকম সহযোগিতা করছেন জ্যাকলিন, উনি এই মামলার অভিযুক্ত নন। উনাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে। জ্যাকলিনের সঙ্গে অভিযুক্তের ব্যক্তিগত সম্পর্কের খবর ভুয়া ও ভিত্তিহীন’। কিন্তু গত কয়েকদিনে জ্যাকলিন-সুকেশের ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছেন

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে চারবার চেন্নাইতে জ্যাকলিনের সঙ্গে দেখা করেছেন সুকেশ, এমনকি অভিনেত্রীর জন্য প্রাইভেট জেটের ব্যবস্থাও করে দেন তিনি। এমনটাও জানা গেছে তিহার জেল থেকে জ্যাকলিনকে ফোন করতেন সুকেশ, পাঠাতেন চকোলেট, ফুলের তোড়াও। কিন্তু সুকেশের আসল পরিচয় জানা ছিল না জ্যাকলিনের। অভিনেত্রীর সঙ্গেও প্রতারণা করেছেন সুকেশ।

জানা গেছে, প্রায় ১০০ জনেরও বেশি মানুষকে ঠকিয়ে তাঁদের থেকে কোটি কোটি টাকা তুলেছে চন্দ্রশেখর ওরফে বালাজি। সুকেশ এবং স্ত্রী লীনা পালও এর আগে ২০১১ সালে এক ব্যাঙ্ক জালিয়াতির মামলার অভিযুক্ত। গ্রেফতারও হয়েছিলে তারা, পরে জামিনে ছাড়া পায়। কিন্তু তা সত্ত্বেও স্বভাব পালটায়নি দুজনের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status