ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভারতীয় যুদ্ধবিমানের চাকা চুরি, চোর ধরতে পুলিশের অভিযান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 4:55 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 December, 2021, 5:13 PM

ভারতীয় যুদ্ধবিমানের চাকা চুরি, চোর ধরতে পুলিশের অভিযান

ভারতীয় যুদ্ধবিমানের চাকা চুরি, চোর ধরতে পুলিশের অভিযান

ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান মিরাজের চাকা চুরি হয়ে গেছে। এই ঘটনায় হন্যে হয়ে চোর খোঁজা শুরু করেছে পুলিশ চলছে পুলিশের অভিযান। ঘটনাটি লখনউয়ের বিকেটি এলাকার।

পুলিশ সূত্রে খবর, একটি ট্রেলারে করে মিরাজ যুদ্ধবিমানের পাঁচটি টায়ার নিয়ে যাওয়া হচ্ছিল রাজস্থানের জোধপুরের ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে। কিন্তু মাঝপথেই একটি টায়ার চুরি হয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

ট্রেলারের চালক হেম সিংহ রাওয়াতের দাবি, উত্তরপ্রদেশে আশিয়ানা থানা এলাকায় তিনি প্রচণ্ড যানজটের মধ্যে পড়েন। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ওই এলাকায় একটি হোটেলের পাশে কালো রঙের একটি স্করপিও দাঁড় করানো ছিল। সেই স্করপিও থেকে দু’জন নেমে ট্রেলার থেকে বিমানের চাকা চুরি করে নিয়ে পালায়। বিষয়টি চোখে পড়তেই তিনি চোরদের ধরার চেষ্টা করেন কিন্তু যানজটের সুযোগ নিয়ে চোরেরা পালায়।

হেম সিংহ আরও জানান, এই ঘটনার পরই পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানান। একটি অভিযোগও দায়ের করেন তিনি। ভারতীয় বিমান বাহিনীর একটি তদন্তকারী দল বিকেটি বিমানঘাঁটি থেকে চুরির ঘটনাস্থল পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। চালককেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কেন যুদ্ধবিমানের চাকা চুরি করা হল তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের গভীর কোনও ষড়যন্ত্র আছে কি না সে দিকটাও খতিয়ে দেখছেন ভারতীয় বিমান বাহিনী তদন্তকারীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status