ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ডিসেম্বর মাসেই শৈত্যপ্রবাহ, ভয়ঙ্কর তথ্য জানালো আবহাওয়া অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 December, 2021, 5:13 PM

ডিসেম্বর মাসেই শৈত্যপ্রবাহ, ভয়ঙ্কর তথ্য জানালো আবহাওয়া অফিস

ডিসেম্বর মাসেই শৈত্যপ্রবাহ, ভয়ঙ্কর তথ্য জানালো আবহাওয়া অফিস

চলতি (ডিসেম্বর) মাসের শেষ দিকে একটি বা দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দু’টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

এতে আরো বলা আছে, ডিসেম্বর মাসে দেশের দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি অংশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও সেটা বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম। তবে এ মাসের তাপমাত্রা দিনে ও রাতে হ্রাস পেতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status